শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

ইসলাম বিরোধি কার্যকলাপ বন্ধে লিখিত আবেদন

আমার সুরমা ডটকমসুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে একটি অনুষ্ঠিতব্য উরস বন্ধে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ লোকজন দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে একটি লিখিত আবেদন ৬ মার্চ ২০১৮ ইংরেজি তারিখে দাখিল করেছেন। দাখিলকৃত আবেদন সূত্রে জানা যায়, যুব সমাজের অবক্ষয় রোধে এলাকায় মদ-গাজা, জুয়ার আসর ও অবাধ নৃত্য প্রদর্শনীর মাধ্যমে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান কাজীকে বিষয়টি অবগত করে ৯ মার্চের ইসলঅমপুর গ্রামে অনুষ্ঠিত উরস বন্ধ করতে অনুরোধ জানান এলাকার ধর্মপ্রাণ মুসুল্লীরা। তিনি উক্ত গ্রামের লোকজনকে উরস বন্ধ করতে অনুরোধ করলে উল্টো তাকে হুমকি-ধমকি দেয়া হয়। ফলে এ নিয়ে এলাকায় উরস আয়োজনকারী ও এলাকার ধর্মপ্রাণ মুসুল্লীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টির সার্বিক দিক বিবেচনা ও এলাকার পরিবেশ শান্ত এবং যুব সমাজের অবক্ষয়রোধে স্থানীয় প্রশাসনসহ সকলের মঙ্গলার্থে ৯ মার্চের উরস বন্ধ করা প্রয়োজন বলে জানান ধর্মপ্রাণ মুসুল্লীগণ। লিখিত দরখাস্তে স্বাক্ষর করেছেন মাওলানা জাকির হুসাইন, মাওলানা মুহিবুর রহমান চৌধুরী, আলাউদ্দিন আল হাসান, মাওলানা জুবায়ের খান মাফিক, মাওলানা এনামুল হক, মোঃ মাহবুব বক্ত চৌধুরী, মাওলানা ইলিয়াছ আহমদ ও মাওলানা জাবির হুসাইন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com