শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
শিক্ষার্থীদের ৭ মার্চের চেতনায় উজ্জীবিত হওয়া  প্রয়োজন: অধ্যক্ষ এমসি কলেজ

শিক্ষার্থীদের ৭ মার্চের চেতনায় উজ্জীবিত হওয়া  প্রয়োজন: অধ্যক্ষ এমসি কলেজ

আশরাফ আহমেদ, এম.সি কলেজ (সিলেট) সংবাদদাতা৭ মার্চের ভাষণ কেবল বঙ্গবন্ধুর মুখনিঃশীত কয়েকটি বাক্যই নয়, এর দ্বারা বঙ্গবন্ধু বাংলাদেশের ভবিষ্যত দিকনির্দেশনা ও দিয়েছিলেন, তাই দেশ গড়ার স্বার্থে শিক্ষার্থীদের ৭ মার্চের চেতনাকে ধারন করে নবউদ্ধমে উজ্জিবিত হওয়া প্রয়োজন বলে মনে করেন, এমসি অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ। বুধবার (৭ মার্চ) দুপুর ১২টায় ৭ই মার্চ উপলক্ষে এমসি কলেজ অডোটিরয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্ভিদ বিঙ্গান  বিভাগের সহকারি অধ্যাপক শাহনাজ বেগমের সঞ্চলনায় এতে অন্যানের মধ্যে উপস্তিত ছিলেন, এমসি উপাধ্যক্ষ আব্দুল কুদ্দুস, শিক্ষক পরিষদের সম্পাদক তোতিয়ুর রহমান, বাংলা বিভাগের প্রধান, আল-ইদ্রিস প্রমুখ।
এমসি কলেজ রোভার স্কাউট গ্রুপ এবং বি.এন. সিসির সহযোগীয় এতে এমসি ছাত্রলীগ, ত্রিয়েটার মুরারিচাঁদ, মুরারিচাঁদ কবিতা পরিষদ (মুকপ) এবং মোহনা সাংস্কৃতিক সংগঠনের সদস্য ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।
এছাড়াও  অগ্নিঝড়া মার্চকে কেন্দ্র করে এমসির প্রধান প্রবেশদ্বারে বঙ্গবন্ধুর ছবি সম্বলীত বিশাল এক ব্যানার গেইটের দুপাশে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে এবং সেই সাথে ৭ মার্চে বঙ্গবন্ধুর দেয়া পুরো আটারো মিনিটের ভাষনটি   মাইক্রফোনের দ্বারা দিনবর বাজানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com