সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
দক্ষিণ সুনামগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ও বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ও বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ও বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে র‌্যালী শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মোঃ আবু বক্কর-এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগম, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান।
সভায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক নূরুল হক, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য সকারী মাসুক আহমদ, উপজেলা পঃ পঃ ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা স্যানেটারী অফিসার মোঃ শহীদ উল্লাহ, এস আই আলা উদ্দীন, যুব উন্নয়ন অফিসের শওকতুল ইসলাম, এনজিও প্রতিনিধি রেঞ্জুয়ারা বেগম, পশ্চিম পাগলা স্বাস্থ্য পরিদর্শিকা গৌরী ভট্রাচার্জ, ভূমিহীন মাওঃ শাখাওয়াত হোসাইন প্রমুখ।
অপরদিকে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কেয়ার জিএসকে সিএইচ ডব্লিউ ইনিশিয়েটিড-এর সহযোগিতায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আয়োজনে সকাল ১১টায় র‌্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশিদ-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com