শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

গাভীর মৃত্যুদণ্ড বাতিল

আমার সুরমা ডটকম ডেস্কসীমান্ত পার হওয়ার কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইন অমান্য হয়েছে এমন অভিযোগে গর্ভবতী গাভী পেনকাকে দেয়া মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত পার হওয়ায় গর্ভবতী গাভীটিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। খবর ইন্ডিপেনডেন্ট, রয়টার্সের।

পরে বুলগেরিয়ার কর্মকর্তারা ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী, গাভীটির মৃত্যুদণ্ড কার্যকরের দাবি করেছিলেন। কিন্তু বুলগেরিয়ার এমন সিদ্ধান্তে প্রাণি অধিকার কর্মীরা প্রতিবাদ শুরু করে। এদিকে পাঁচ বছর বয়সী পেনকাকে রক্ষার জন্য গণসমর্থনের আয়োজন করে একটি অনলাইন পিটিশন দায়ের করে বিটলের স্যার পল ম্যাককার্টনিসহ প্রাণি অধিকার কর্মীরা। পরে গাভীর মালিক ইভান হারালামপিয়েভের সঙ্গে যোগাযোগ করে সার্বিয়া থেকে পেনকাকে ফেরত পাঠানো হয়।

বুলগেরিয়ার ফুড সেফটি অ্যাজেন্সি পরে পেনকার স্বাস্থ্য পরীক্ষা করে। সোমবার তারা জানায়, ল্যাব টেস্টে দেখা গেছে তার স্বাস্থ্য ভালো আছে। কিছুদিন আগে গাভীটি বুলগেরিয়ার সীমান্তবর্তী গ্রাম কপিলোভস্তিতে পাল থেকে বের হয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অসদস্য দেশ সার্বিয়ায় ঢুকে পড়ে।

আর কয়েক সপ্তাহ পর বাচ্চা প্রসব করার কথা পেনকার। উল্লেখ্য, ইউরোপীয় কমিশনের গাইডলাইনে বলা হয়, ইউরোপীয় কমিশনভুক্ত দেশে গরু বা জন্তু-জানোয়ার নিয়ে ঢোকার সময় ইইউ অনুমোদিত সীমান্ত পর্যবেক্ষণ ফাঁড়িতে কাগজপত্র দেখাতে হবে। গরুর সুস্থতার প্রমাণও দেখাতে হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com