শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
মিসরের হার মেনে নিতে না পেরে কোচের মৃত্যু

মিসরের হার মেনে নিতে না পেরে কোচের মৃত্যু

আমার সুরমা ডটকম ডেস্ক:

সৌদিআরব ও মিসরের শেষ ম্যাচটা ছিল সম্মান রক্ষার। এমন নিরুত্তাপ ম্যাচেও আবেগী হয়ে পড়েন মিসর প্রিমিয়ার লিগে ১২ বারের চ্যাম্পিয়ন জামালেকের সাবেক কোচ আব্দেল রহিম মোহামেদ।

বিশ্বকাপে মিসরের ‘নাইল স্পোর্টস’ চ্যানেলে নিয়মিত ম্যাচের বিশ্লেষণ করে আসছিলেন তিনি। গত পরশুও (২৫ জুন) এসেছিলেন স্টুডিওতে। ইনজুরি টাইমের নাটকীয় গোলে ১-২ ব্যবধানে হেরে বসে মিসর। সৌদিআরবের সেই গোলের পর অসুস্থ হয়ে পড়েন আব্দেল রহিম মোহামেদ। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি রহিমকে। মিসরের সাবেক গোলরক্ষক মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ‘মিসর খারাপ খেলায় উত্তেজিত হয়ে পড়ছিলেন বারবার। তিনি আসলে আবেগী হয়ে পড়েছিলেন।’

ম্যাচ শেষের পরপরই রাশিয়ায় ছড়িয়ে যায় রহিম মোহামেদের মৃত্যুর খবর। এ নিয়ে মিসরের কোচ হেক্তর কুপার জানালেন, ‘রহিমের মৃত্যুর খবর শুনেছি তবে নিশ্চিত নই। দলের পরাজয় এর কারণ নয় বলেই মনে করি আমি।’

সূত্র: এএফপি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com