মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

হাতের উপর সোনালি সেতু!

আমার সুরমা ডটকম ডেস্ক:

‘হ্যান্ড অব গড’ বলতে এতদিন মানুষ আর্জেন্টাইন ফুটবলার দিয়েদো ম্যারাডোনার সেই গোলের কথাই মনে করতো। কিন্তু এবার ‘হ্যান্ড অব গড’ শিরোনামে ভাগ বসিয়েছে ভিয়েতনামের একটি অসাধারণ স্থাপত্য। মধ্য ভিয়েতনামের বনভূমি অংশে ঘন জঙ্গলের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে কংক্রিটের প্রকা্ল দুটি হাত। দুই হাত ধরে রেখেছে সোনালি রঙের সেতু।

সমুদ্রপৃষ্ঠ থেকে এক কিলোমিটার উঁচুতে নির্মিত এই সেতুতে হাঁটার সময় পর্যটকদের মনে হবে যেন মেঘের রাজ্যে ভেসে বেড়াচ্ছেন। মূলত পর্যটকদের আকর্ষণ করতেই জুন মাসে ডানাং এর কাছে অবস্থিত এই সেতুটি উন্মুক্ত করে দেয়া হয়। সেতুটি ‘হ্যান্ড অব গড’ হিসেবে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
সেতুটি যে মানুষের এতখানি পছন্দ হতে পারে সে সম্পর্কে নির্মাতাদেরও এতোটা ধারণা ছিল না। টিএ ল্যান্ডস্কেপ আর্কিটেকচারের প্রধান ডিজাইনার ভু ভিয়েত আন বলেন, আমাদের সত্যিই ভীষণ গর্ব হচ্ছে এটা দেখে যে গোটা বিশ্বের মানুষ আমাদের এই কাজের এত প্রশংসা করছে।
-রয়টার্স

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com