শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
হজ্ব থেকে ফিরে উপজেলাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান

হজ্ব থেকে ফিরে উপজেলাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টফ রিপোর্টার সুনামগঞ্জ:
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে। দেশের অসহায় খেটে খাওয়া মানুষের ভাগ্যের উন্নয়নে বিশ^াসী এ সরকার। আওয়ামী লীগ এ দেশ স্বাধীন হওয়ায় যেমন ভূমিকা পালন করেছে, এ দেশকে শক্তিশালী করে তৈরি করতেও একই ভূমিকা পালন করতে চায়। এদেশের মানুষ উন্নয়নে বিশ^াসী, এই উন্নয়ন আপনাদের চোখের সামনেই। তিনি নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে বলেন এদেশের যদি উন্নয়ন চান তাহলে নৌকায় ভোট দিন। নৌকার সাথে থাকুন এ দেশের উন্নয়ন খুব দ্রুতই তরানি¦ত হবে। যদি অন্য চিন্তা করেন তাহলে এ দেশ উন্নয়ন হবেনা।

শুক্রবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজার এলাকায় হজ্ব থেকে ফিরে উপজেলাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় কালে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী, এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক হাসনাত হোসেন, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দিলীপ তালুকদার, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, আওয়ামী লীগ নেতা আবাব মিয়া, দেলোয়ার হোসেন, হিরেশ পাল, উপজেলা যুবলীগের সভাপতি বোরহান উদ্দিন দোলন, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নূর হোসেন, যুবলীগ নেতা কামরুল ইসলাম, সোহেল রানা তালুকদার, বদরুল আলম টিপু, শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার প্রমূখ।

অপরদিকে শুক্রবার সকালে দামোদরতপী, খুদিরাই, চিকারকান্দি বাজার, বিকাল আড়াইটায় উজানীগাঁও পয়েন্ট, ৩টায় নোয়াখালী বাজার, সাড়ে ৩টায় গনিগঞ্জ বাজার ও সবশেষে পাথারিয়া বাজারে উপজেলাবাসীর সাথে হজ্ব পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com