মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
নেজাবুল ইসলাম ‘মাদার তেরেসা গোল্ড মেডেল’ পেয়েছেন

নেজাবুল ইসলাম ‘মাদার তেরেসা গোল্ড মেডেল’ পেয়েছেন

747স্টাফ রিপোর্টার : সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন মোঃ নেজাবুল ইসলামকে ‘মাদার তেরেসা গোল্ড মেডেল’ প্রদান করেছে। বুধবার বিকেলে ঢাকাস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ভিআইপি সেমিনার হলে গোল্ড মেডেলে প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংবাদিক মিলন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ। এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট হোসনে অরা বেগম বাবলী এমপি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিস পীরজাদা শহীদুল হারুন, রাজশাহীর ডিাাইজ প্রিজন মোঃ বজলুর রশীদ, যুগ্মসচিব মোঃ রুকন-উদ-দৌলা, আমেরিকা-অস্ট্রেলিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের ব্যবস্থধাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর সেলিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব আর কে রিপন। অনুষ্ঠান শেষে দিরাই উপজেলার ‘মধুপুর মানবসেবা পরিষদ’-এর সভাপতি মোঃ নেজাবুল ইসলামের হাতে ‘মাদার তেরেসা গোল্ড মেডেল’ তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে গত ২৮ আগস্ট মোঃ নেজাবুল ইসলামকে শেরেবাংলা স্মৃতি ফাউন্ডেশন নেজাবুলকে ‘শেরেবাংলা সম্মাননা স্মারক’ প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com