বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
দিরাইয়ে প্রথম ‘পিএইচডি’ ডিগ্রি অর্জন করলেন আব্দুল কাদির আল মাদানী

দিরাইয়ে প্রথম ‘পিএইচডি’ ডিগ্রি অর্জন করলেন আব্দুল কাদির আল মাদানী

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া-ঝিনাইদহ-এর ১১৩তমএকাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে এবং ২৪২তম সিন্ডিকেটের অনুমোদনক্রমে মাওলানা মো: আব্দুল কাদির আল মাদানীকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে। তার গবেষণার শিরোনাম “ইসলামী আইন ব্যবস্থায় নৈতিক চরিত্র, মানব রচিত আইনের সাথে তুলনামূলক পর্যালোচনা”। তিনি দাও’য়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে প্রফেসর ড. মোঃ আবুল কালাম পাটোয়ারীর তত্ত্বাবধানে গবেষণারত ছিলেন। তার থিসিসের অভ্যন্তরীণ পরীক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. আ.ক.ম. আব্দুল কাদের এবং বহিস্থ পরীক্ষক ছিলেন ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক এন্ড ল্যঙ্গুয়েজ এন্ড লিটারেচার বিভাগের প্রফেসর ড. সানা উল্লাহ।
তিনি ইতিপূর্বে ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে ডবল টাইটেল এবং মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ডিগ্রি সম্পন্ন করেন। তার পিতার নাম মোঃ আফছার উদ্দীন, মায়ের নাম আলেকজান বিবি। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারলিয়া গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছয়ভাই এক বোনের মধ্যে তিনি পঞ্চম। তিনি বর্তমানে ‘কাতার চ্যারিটি’ ঢাকা-বাংলাদেশের সোস্যাল বিভাগের পরিচালক এবং বাংলাদেশ বেতার বহিঃবিশ্ব কার্যক্রম আরবী সার্ভিসে সংবাদ পাঠক।
তার ভবিষ্যত পরিকল্পনা হচ্ছে সমাজসেবা ও ইসলামের দাওয়াত প্রদানের মাধ্যমে দ্বীন কায়েমের প্রচেষ্টা চালানো। তিনি সকলের দোয়াপ্রার্থী। মাওলানা আব্দুল কাদির আল মাদানী হচ্ছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রথম পিএইচডি ডিগ্রি অর্জনকারী ব্যক্তি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com