শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী আব্দুল মজিদ কলেজের ফারহানা

জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী আব্দুল মজিদ কলেজের ফারহানা

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

সুনামগঞ্জ জেলা পর্যায়ে বিজয় ফুল প্রতিযোগিতায় ‘গ’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ আব্দুল মজিদ কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী ছাত্রী ফারহানা আক্তার রাজু। সে উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে। তার এমন সাফল্যে দেখে অবিভূত হয়েছেন উপজেলাবাসী।
বিষয়টি নিশ্চিত করে আব্দুল মজিদ কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মোঃ জাফর আলী বলেন, ফারহানার এমন সাফল্যে আমরা গর্বিত। তার সাফল্য আমাদের কলেজের অনেক সুনাম বয়ে এনেছে। আমরা আশা করি ভবিষ্যতেও তার এমন সাফল্য অব্যাহত থাকবে।
আনন্দিত হয়ে প্রথম স্থান অধিকারকারী ফারহানা জানায়, খুব ভালো লাগছে কলেজের সম্মান রক্ষা করতে পারায়। আমি আগামী ৭ নভেম্বর বিভাগীয় পর্যায়ে কলেজের পক্ষে লড়বো। এতে আমি জেলাবাসীর কাছে দোয়া প্রার্থী।
উল্লেখ্য, শুক্রবার ২ নভেম্বর প্রতিযোগিতা শেষে ১ম স্থান অধিকারকারী ফারহানা আক্তার রাজুর হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃআব্দুল আহাদসহ অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com