শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
সুনামগঞ্জে র‌্যাবের অভিযানে নিরীহ কৃষক গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে র‌্যাবের অভিযানে নিরীহ কৃষক গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন

amarsurma.com

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালীস্থ নতুন বাসস্টেশন এলাকার নীলপুর বাজারে একটি যাত্রীবাহি বাসে র‌্যাবের অভিযানে তুয়াজবীর আলী নামে এক নিরীহ কৃষককে মদসহ গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তার স্বজনরা শহরের পৌর বিপণীস্থ স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলন লিখিত বক্তব্য পাঠে করেন তুয়াজবীর আলীর মেয়ে মোছাঃ ফেরদৌসী বেগম। তিনি লিখিত বক্তব্যে কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার পিতা তুয়াজবীর আলী অন্যের কৃষি জমিতে ট্রিলার চালিয়ে পরিবার পরিজন নিয়ে জীবন-জীবিকা চালাতেন। কিন্তু ট্রিলারের যন্ত্রাংশ নষ্ট হওয়ার কারণে যন্ত্রাংশ কিনতে গত ১০ ডিসেম্বর সুনামগঞ্জে আসেন। তিনি যন্ত্রাংশ কিনে নতুন বাসস্টেশনে গিয়ে যাত্রীবাহি বাসে চড়ে নিজ বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে যাওয়ার পথে পাশর্^বর্তী নীলপুর বাজারে সুনামগঞ্জ র‌্যাব-৯ এর সদস্যরা বাসে তল্লাশী চালায় বলে জানান।
তিনি বলেন, আমার পিতা যে সিটে বসা ছিলেন উনার পিছনের আরো তিনটি সিট পরে একটি সিটের নীচে ব্যাগে মোড়ানো কয়েকটি ভারতীয় মদ উদ্ধার করে তারা। এ সময় আমার পিতাকে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা সন্দেহ জনকভাবে গ্রেফতার করে নিয়ে আসে। পরে ঐ জব্দকৃত মদ দিয়ে আমার পিতার নামে মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
আমরা অসহায় কৃষক পরিবারের সদস্য আমার পিতা কোনদিন মাদক সেবন কিংবা বিক্রির সাথে জড়িত নয়। আমি আমার পিতার উপর দায়েরকৃত মিথ্যা মামলাটি তদন্ত সাপেক্ষে প্রত্যাহার ও তার দ্রুত মুক্তির জন্য সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইন-শৃংখলা বাহিনী উচ্চপদস্থ কর্মকর্তাদের নিকট জোর দাবী জানাচ্ছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন তয়াজবীর আলীর ছোট ভাই মোঃ আব্দুল হাই, শ^াশুড়ি মোছাঃ সমতারা বেগম ও ভাগিনা সুজন মিয়া প্রমুখ।
এ ঘটনায় গত ১০ ডিসেম্বর রাতেই সুনামসগঞ্জ সদর মডেল থানার মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-০৬। তারিখ ১০-১২/২০১৮ইং।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com