শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দিরাইয়ে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার

দিরাইয়ে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার

amarsurma.com
দিরাইয়ে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে নিখোঁজের চারদিন পর মোঃ কপিল মিয়ার (৩২) অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উমেদনগর গ্রামের মোঃ হান্নান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট থেকে নিখোঁজ ছিল মানসিক ভারসাম্যহীন কপিল মিয়া। সে প্রায় ১৫ বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলো। নিখোঁজ হওয়ার পর কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। শনিবার (৩০ আগস্ট) বিকেলে বাড়ির পাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে বাড়ির পাশের ঝোপ থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্ত শেষে গতকাল (রোববার) বিকেল সাড়ে ৩টায় জানাযার পর তাকে দাফন করা হয়।
দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সে মানসিক ভারসাম্যহীন ছিলো। এ ব্যাপারে দিরাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com