সোমবার, ০৮ Jun ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
‘আমার সুরমা ডটকম’-এর পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা

‘আমার সুরমা ডটকম’-এর পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা

eid ul fitrআমার সুরমা ডটকম : পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ‘আমার সুরমা ডটকম’-এর সকল পাঠক, হিতাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। এবারের ঈদুল আযহা শুক্রবারে হওয়ায় ‘হজ্জ্বে আকবার’ নামেও তা অবিহিত। তাই এ বছরের হজ্জ্ব অত্যান্ত গুরুত্ব বহন করে।
বিশ্বব্যাপি যখন ইসলামকে চিরতরে পৃথিবী থেকে মুছে দেয়ার দিবাস্বপ্নে বিভোর একটি চক্র, এমনি মুহূর্তেই আমাদের সামনে এসে হাজির হলো হযরত ইবরাহিম (আ) তনয়া হযরত ইসমাঈল (আ)-এর মহান আত্মত্যাগের স্মৃতি বিজড়িত এই পবিত্র ‘ঈদুল আযহা বা বক্বরা ঈদ’। এর মাহাত্ম্য মেনে চলতে পারলেই আমাদের সমাজ থেকে অন্যায় ও অনাচার মুছে যেতে বাধ্য। কারণ, যে মহান ত্যাগ স্বীকার করেছেন হযরত ইসমাঈল (আ), পৃথিবীর ইতিহাসে এমন নজির আর নেই। ফলে এখান থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত যে, একজন মানুষ তার স্বীয় জীবন ত্যাগ করতেও কুণ্ঠাবোধ করেন নি আল্লাহর প্রেমে। তাই এ মহান হজ্জ্ব মৌসুমকে উপলক্ষ্য করে আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রশান্তির ছোঁয়া এনে দিতে উদ্যোগি হতে হবে। মহান আল্লাহপাক আমাদের সবাইকে যেন এ মহান মাস ও দিনের মর্যাদা সম্পর্কে অবগত হয়ে কাজে লাগাতে পারি; সে তৌফিক দান করেন। আল্লাহপাক আমাদের সহায় হোন। আমিন ছুম্মা আমিন।
মুহাম্মদ আব্দুল বাছির সরদার
সম্পাদক-আমার সুরমা ডটকম

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com