শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
তাহিরপুর আওয়ামী লীগের অফিসে হামলা, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

তাহিরপুর আওয়ামী লীগের অফিসে হামলা, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

amarsurma.com

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাগলী বাজারে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে দুবৃর্ত্তদের হামলা, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর ও স্থানীয় যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মারধোরের প্রতিবাদে ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমআ ১নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে স্থানীয় বাগলীবাজরে এ মানববন্ধনে শ্রীপুর উত্তর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহিদুল হায়দার লিটনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক শেখ মোস্তফা, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক ডাঃ মণিরুজ্জামান মনির, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল গফুর, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শিপন হায়দার প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় কিছু দুবৃর্ত্ত সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে দাঁড়ালো অস্ত্র নিয়ে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে হামলা চালায়। এ সময় তারা অফিসে ঢুকে চেয়ার টেবিল, জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর ও স্থানীয় যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ব্যাপক মারধোর করে।
এ সময় আওয়ামী লীগের সহযোগি সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হন। তাদেরকে রাতেই স্থানীয় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেতৃবৃন্দরা বলেন, যারা জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ^াস করে না। তাই অবিলম্বে হামলা ও ভাংচুরের ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় পুলিশ প্রশাসনের নিকট জোর দাবী জানান। অন্যথায় আগামীতে আরো কঠিন আন্দোলনে যাওয়ার ও হুশিয়ারী উচ্চারণ করেন নেতারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com