বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত

২১ এপ্রিল পবিত্র শবে বরাত বহাল!

amarsurma.com

ভিন্নমত যাচাই-বাছাই করতে দশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন, প্রেস ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী

আমার সুরমা ডটকম:

শরীয়ত সম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই শাবান মাসের চাঁদ দেখা নিয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি গত ৬ এপ্রিল যে ঘোষণা দিয়েছে তা’ এখনো বহাল আছে। সেক্ষেত্রে আগামী ২১ এপ্রিল পবিত্র শবে বরাত। চাঁদ দেখার বিষয়টি একটি ধর্মীয় ব্যাপার । এ ব্যাপারে সরকারের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। চাঁদ দেখা নিয়ে যারা ভিন্নমত পোষণ করেছেন। তাদের বিষয়টি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেয়ার জন্য দেশের শীর্ষ পর্যায়ের আলেম মুফতী আব্দুল মালেককে আহবায়ক করে দশ সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ১৭ এপ্রিল তাদের সিদ্ধান্ত জানাবেন।

শনিবার সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দ্বিতীয় তলায় ইফার সভাকক্ষে শাবান মাসের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তি নিরসনে আলেম ওলামাগণের সাথে দীর্ঘ বৈঠক শেষে এক প্রেস বিফ্রিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মো. আব্দুল্লাহ এতথ্য জানান। চাঁদ দেখা নিয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত ছাড়াই আজ ধর্ম প্রতিমন্ত্রীর সাথে আলেম-ওলামাগণের বৈঠক সম্পন্ন হয়েছে। বৈঠকে ধর্ম সচিব মো. আনিছুর রহমানসহ শীর্ষ পর্যায়ের ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com