মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
যৌন অপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার সৌদি যুবরাজ

যৌন অপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার সৌদি যুবরাজ

we325আমার সুরমা ডটকম ডেক্স : যৌন সহিংসতামুলক অপরাধের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলেন এক সৌদি যুবরাজ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস প্রদেশের পুলিশ জানিয়েছে, বুধবার প্রদেশটির বেভারলি হিল এস্টেট থেকে এক গৃহকর্মীকে জোরপূর্বক ‘ওরাল সেক্স’ বা মুখ দিয়ে যৌনতায় লিপ্ত হতে বাধ্য করার চেষ্টার অভিযোগে ওই সৌদি যুবরাজকে গ্রেপ্তার করা হয়। মাজিদ আব্দুল আজিজ আল সৌদি নামের ২৮ বছর বয়সী ওই যুবরাজকে গ্রেপ্তার করা হয় বুধবার। এর পরের দিন বৃহস্পতিবার সকালে তাকে ৩ লাখ ডলার বণ্ডের বিনিময়ে জামিনে ছেড়েও দেওয়া হয়েছে। পুলিশ এবং জেলখানার অনলাইন রেকর্ড সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।যৌন অপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার সৌদি যুবরাজ লস অ্যাঞ্জেলস পুলিশ দপ্তরের বিশেষ কনসাল বিভাগ জানিয়েছে ওই যুবরাজ কুটনৈতিক দায়মুক্তির সুবিধাপ্রাপ্ত ছিলেন না। ফলে তাকে আদালতে বিচারের মুখোমুখি করা হবে। ওই যুবরাজকে আগামী ১৯ অক্টোবর আদালতে হাজির করা হবে বলা হবে বলে জানা গেছে। লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, বুধবার প্রতিবেশীরা রক্তক্ষরণরত এক মহিলাকে সাহাজ্যের জন্য আর্তনাদ করতে করতে বেভারলি হিলস এস্টেটের দেয়াল টপকানোর চেষ্টা করতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে তার অভিযোগের ভিত্তিতে এস্টেটের একটি কক্ষ থেকে সৌদি যুবরাজকে গ্রেপ্তার করে। ৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার মূল্যের ওই বাড়িটি বিশ্বের সবচেয়ে অভিজাত স্থাপনাগুলোর একটি। প্রতিবেশীরা জানিয়েছে, গত কয়েকবছর ধরেই বিভিন্ন সময়ে বিদেশি নাগরিকরা ওই বাড়িটি সপ্তাহের পর সপ্তাহ ধরে ভাড়া নিয়ে সেখানে সময় কাটাতে আসছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com