সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
সুনামগঞ্জে তাহিরপুরে বখাটে কর্তৃক শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ক্লাস বর্জন করে মানববন্ধন

সুনামগঞ্জে তাহিরপুরে বখাটে কর্তৃক শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ক্লাস বর্জন করে মানববন্ধন

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে ঢুকে স্থানীয় তোফাজ্জল হোসেন নামে এক বখাটে প্রতিষ্ঠানের শিক্ষকের উপর হামলা, নির্যাতন ও লাঞ্চিত করার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবীতে টানা দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা মানববন্ধন অনুষ্ঠিত করেছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুই ইসলাম দানু, অভিভাবক আবুবক্কর, মোস্তাহার মিয়া, সেলিম আহমদ প্রমুখ। বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে বখাটে তোফাজ্জলকে গ্রেফতার করে কঠিন শাস্তির দাবী জানান। না হয় পরীক্ষা ও ক্লাশ বর্জনসহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য গত ৩০ জুন সকাল ১১টার দিকে তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে নকলে বাধা দেয়ায় শ্রেণী কক্ষে ঢুকে বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে এক শিক্ষককে নির্যাতন করে তোফাজ্জল নামে এক বখাটে। এ সময় অন্য শিক্ষকরাও এগিয়ে আসলে তাদের উপরও অর্তিকিত হামলা চালায় সে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com