মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
বৃষ্টি বিহীন রোদেলা দিনে ঈদ কেটেছে আনন্দে

বৃষ্টি বিহীন রোদেলা দিনে ঈদ কেটেছে আনন্দে

1443189717_CTG-PIC-25-09-15আমার সুরমা ডটকম : সকল শঙ্কা-উৎকণ্ঠা ও জল্পনা পেছনে ঠেলে অবশেষে বৃষ্টি বিহীন রোদেলা দিনেই দেশের সর্বত্র পবিত্র ঈদুল আযহা কেটেছে পুরোদমে উৎসাহে আনন্দে। আজ শুক্রবার সবার ছিল দৃষ্টি আকাশের পানে। কিন্তু আগের দুতিন দিনের মতো বৃষ্টিতে অনাসৃষ্টি অবস্থার সৃষ্টি হয়নি। দেশের অধিকাংশ জায়গায় ছিল আশ্বিনের ঝলমলে রোদ। ঢাকা, চট্টগ্রামসহ অনেক জায়গায় রোদের তেজ ও ভ্যাপসা গরম ছিল প্রকট। এহেন ভাল আবহাওয়ায় কোরবানি পশু জবাই, কাটা-ছেঁড়ার কাজেকর্মে কোন রকম সমস্যা হয়নি। ‘ভাল’ আবহাওয়ার জন্য ধর্মপ্রাণ মানুষজন মহান আল্লাহতায়ালার শুকরিয়া আদায় করেছেন। এর আগে আবহাওয়া পূর্বাভাস ছিল দেশের আকাশ মেঘলা থাকার পাশাপাশি অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির। তবে আজ সন্ধ্যা পর্যন্ত সারাদিনে সিলেটে ২২, চট্টগ্রাম ও কুমিল্লায় ৩, রাঙ্গামাটিতে ২ মিলিমিটার বর্ষণ ছাড়া আর কোথাও তেমন বৃষ্টি হয়নি। বাংলাদেশের আবহাওয়ামণ্ডলে আজ ভোর থেকে আবারও বর্ষার মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ে। সর্বশেষ আবহাওয়া বিভাগ জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫, চট্টগ্রামে ৩২.৫ ডিগ্রি সে.।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com