মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু

হেফাজতে ইসলাম ইউকের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

amarsurma.com

নবী প্রেমীদের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে

আমার সুরমা ডটকম:

নবী প্রেমিক তাওহিদী জনতার শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে পুলিশ বাহিনীর গুলী চালানো এবং নিরপরাধ নবী প্রেমীদের নির্মম হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলাম ইউকের উদ্যোগে অদ্য 22 অক্টোবর মঙ্গলবার লন্ডনের মারকাজুল উলুম মিলনায়তনে বাদ জুহর প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুফতি আবদুল মুনতাকিম-এর সভাপতিত্বে ও হেফাজতে ইসলাম ইউকের সদস্য সচিব মাওলানা সৈয়দ তামীম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ইউকে ও ইউরোপের সমন্য়কারী প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ।

প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ইউকে এবং ইউরোপ নেতৃবৃন্দ যথাক্রমে মাওলানা আব্দুল মজিদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মুফতি মুতাহির সিদ্দিক, হাফিজ মাওলানা মুশতাক আহমদ, হাফিজ মাওলানা রশিদ আহমদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শুয়াইব আহমদ বলেন বাংলাদেশে পুলিশ বাহিনী যেভাবে নির্বিচারে গুলী করে নবী প্রেমীদের হত্যা করেছে এর প্রতিবাদ জানানোর ভাষা আমাদের কাছে নেই। প্রকৃত দোষীদের যদি দৃষ্টান্ত মূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পরিস্থিতিকে সামাল দেয়া সরকারের পক্ষে সম্ভব হবে না। পরিস্থিতি কে নিয়ন্ত্রণের মধ্যে রাখার একমাত্র উপায় দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করা।
সভাপতির বক্তব্যে মুফতি আবদুল মুনতাকিম বলেন প্রকৃত দোষীদের চিহ্নিত করার মাধ্যমে ইসলাম বিদ্বেষী চক্রের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করা সরকারের প্রধান কর্তব্য। কাদের ইশারায় এতবড় হত্যাকান্ড চালানো হল? কোটি কোটি তাওহিদী জনতার হৃদয়ে মারাত্মক আঘাত হানার মাধ্যমে পরিস্থিতি কে বিনষ্ট করা হলো। তা উদঘাটন করা এবং প্রকৃত দোষীদের বিচার করা সময়ের সবচে’ বড় দাবি। এমন ঘটনা দ্বারা সু স্পষ্ট যে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদে চরম ইসলাম বিদ্বেষীরা চেপে বসে আছে। এদের বিরুদ্ধে যদি সরকার বিহিত ব্যবস্থা না নেয়, তাহলে ইসলাম, মুসলমান এবং মসজিদ মাদ্রাসার পক্ষে সরকারের বক্তব্য সমুহ মুখ রুচক বুলি আওড়ানো ছাড়া যে কিছু না, তা স্পষ্ট। সভা শেষে শহীদানদের দরজা বুলন্দীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com