শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
তাহিরপুর বড়ছড়া শুল্ক স্টেশন হতে কয়লা পরিবাহি নৌযানে বিদেশিমদ পাচার!

তাহিরপুর বড়ছড়া শুল্ক স্টেশন হতে কয়লা পরিবাহি নৌযানে বিদেশিমদ পাচার!

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের তাহিরপুরে বড়ছড়া স্থল শুল্ক স্টেশন হতে অভিনব পদ্ধতিতে ট্রলারযোগে (নৌযান) বিদেশি মদের চালান ও কয়লা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
শুক্রবার সকালে জব্দ তালিকা শেষে বিদেশি মত, কয়লা, ট্রলার সুনামগঞ্জ কাস্টমস শুল্ক বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিপ্তরে জমা দেয়া হয়।
২৮-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল মো. মাকসুদুল আলম যুগান্তরকে জানান, বড়ছড়া শুল্ক স্টেশন হতে ইঞ্জিন নৌকায় করে পাটালাই নদীর নৌপথে কয়লার সাথে বিদেশিমদ নিয়ে যাবার পথে বালিয়াঘাট বিওপির বিজিবি টহল দল ট্রলারটি পরিত্যক্ত অবস্থায় বৃহস্পতিবার আটক করেন।
এরপর ওই ট্রলার থেকে ১০ হাজার কেজি (কয়লার বস্তা) ও বস্তার ভেতর লুকিয়ে রাখা বিপুল পরিমাণ বিদেশিমদ উদ্ধার করা হয়। বিদেশি মদ কয়লা ও ট্রলারের জব্দকৃত মুল্য প্রায় ৩ লাখ ৩৪ হাজারর ৫০০ টাকা।
বিজিবি দায়িত্বশীল ও নিজস্ব গোয়েন্দাদের ধারণা তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও, বাগলী এ তিন স্থল শুল্ক স্টেশন হতে আমদানিকৃত ও সীমান্তের বিভিন্ন ঘাট ব্যবহার করে চোরাই পথে নিয়ে আসা কয়লা-চুনাপাথর, অন্যান্য পাথর সারাদেশে নৌপথে পরিবহনকালে বিশেষ কায়দায় এসব নৌযানে করে বিদেশি মদ, গাজাঁসহ অন্যান্য মাদকদ্রব্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার কাজে জড়িত হয়ে পড়েছে বেশক’টি মাদক কারবারী চক্র।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com