সোমবার, ১৫ Jun ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
মাস্টার হেলাল আহমদকে ইউনিভার্সাল মডেল স্কুলের সংবর্ধনা প্রদান

মাস্টার হেলাল আহমদকে ইউনিভার্সাল মডেল স্কুলের সংবর্ধনা প্রদান

amarsurma.com

কানাইঘাট প্রতিনিধি:

কানাইঘাট উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল আহমদকে আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় সংবর্ধনা প্রদান করে ইউনিভার্সাল মডেল স্কুল।

স্কুলের ৬ষষ্ঠ শ্রেণীর ছাত্র নাজিম হাসান তুহিনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবী রফিকুল হক।

স্কুলের শিক্ষক মহি উদ্দিন জাবেবের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য হাজী নিজাম উদ্দিন, ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার কুতুব উদ্দিন, ব্রাহ্মণগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লী জয়নাল আবেদীন, ব্রাহ্মণগ্রাম উন্নয়ন সমিতির সেক্রেটারি ও শিক্ষক মাস্টার আমিন উদ্দিন, সাবেক ছাত্রনেতা গোলাম কিবরিয়া, ইউনিভার্সাল ট্রাস্টের সেক্রেটারি হাফিজ নিজাম উদ্দিন, ইউনিভার্সাল মডেল একাডেমির সভাপতি কবির উদ্দিন আহমদ, প্রবাসী তাজুল হক, সমাজসেবী ইসলাম উদ্দিন, আতিকুর রহমান, যুব সংগঠক বিলাল উদ্দিন, স্কুলের সহকারী শিক্ষক আব্দুল্লাহ জামিল, জাহেদ আহমদ, মাহফুজুর রহমান প্রমুখ।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com