শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
চট্টগ্রামে মোজাহেরুল উলূমের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রামে মোজাহেরুল উলূমের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম:

চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়াতুল ইসলামিয়া আল আরাবিয়া মোজাহেরুল উলূমের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা লোকমান হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও বাবুনগর মাদরাসার মুহতামিম আল্লামা জুনাইদ বাবুনগরী।
মাদরাসার শিক্ষক ক্বারী মুহাম্মদ ইদ্রিস ও মাওলানা শাহাদাত হুসাইনের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা আব্দুল হালিম বুখারি, ঢাকাস্থ বসুন্ধরার ইসলামিক রিসার্চ সেন্টারের মুহতামিম আল্লামা মুফতি আরশাদ রহমানী, আন্তর্জাতিক মুসলিম স্কলার ফোরামের সদস্য ও মারকাজুল উলূম মাদরাসা লন্ডনের প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ, আল্লামা জুনাইদ আল হাবিব ঢাকা, আল্লামা খুরশিদ আলম ক্বাসেমী, মাওলানা মোস্তফা নূরী কক্সবাজার, কাফকো জামে মসজিদের ইমাম ও খতিব আল্লামা আবুল হুসাইন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মুনির, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ও আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, দৈনিক ইনকিলাব পত্রিকার দিরাই উপজেলা সংবাদদাতা ও জনপ্রিয় অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকম সম্পাদক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মিনহাজ উদ্দিন নাঈমসহ মাদরাসার সকল শিক্ষকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com