শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
সিলেটে করোনার ডেঞ্জার জোন সুনামগঞ্জ : আক্রান্ত দুজনই মহিলা : রিপোর্ট ৩৯৭

সিলেটে করোনার ডেঞ্জার জোন সুনামগঞ্জ : আক্রান্ত দুজনই মহিলা : রিপোর্ট ৩৯৭

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সিলেটের সুনামগঞ্জকে করোনা রোগের ডেঞ্জার জোন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ গত ৮এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল পর্যন্ত মোট ৬দিনে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯৭ জনের করোনা ভাইরাস সংক্রম পরীক্ষা করে মাত্র ২ জনের পজেটিভ হয়েছে। বাকি ৩৯৫ জনের রিপোর্ট নেগেটিভ হয়েছে। তবে পজেটিভ হওয়া (আক্রান্ত) দুইজনেরই বাড়ি হলো সুনামগঞ্জে।

সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক আনিসুর রহমান এ তথ্য জনিয়েছেন। তাই সুনামগঞ্জকে করোনা রোগের ডেঞ্জার জোন বলে মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। কারণ সুনামগঞ্জ জেলার অনেক মানুষ গার্মেন্টসে চাকুরি করেন। তাই ছুটিতে বাড়িতে আসার ফলে ঘরের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন বলে মত প্রকাশ করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল।

করোনা ভাইরাস সংক্রম পরীক্ষা শুরু ৮ এপ্রিল। প্রথম দিনে আসে ৯৪ জনের রিপোর্ট। যাদের প্রত্যেকের রিপোর্ট ছিলো নেগেটিভ। অর্থাৎ তাদের কেউই করোনায় আক্রান্ত নন। ৯ এপ্রিল আরো ২৪ জনের একইভাবে রিপোর্ট আসে নেগেটিভ। ১০ এপ্রিল নেগেটিভ রিপোর্ট আসে ৩৫ জনের। ১১ এপ্রিল একইভাবে নেগেটিভ আসে আরো ৪৭ জনের।

১২ এপ্রিল রিপোর্ট আসে ১০৬ জনের। এর মধ্যে ১০৫ জনের রিপোর্ট নেগেটিভ হলেও ১ জনের রিপোর্ট আসে পজেটিভ। পজেটিভ আসা ওই রোগী সুনামগঞ্জের। এবং তিনিই প্রথম সনাক্ত হওয়া সুনামগঞ্জের করোনা রোগী। ১৩ এপ্রিল রিপোর্ট আসে আরো ৯১ জনের। এর মধ্যে ৯০ জনের রিপোর্ট আসে নেগেটিভ এবং ১ জনের পজেটিভ। কাকতলীয়ভাবে পজেটিভ আসা ওই রোগীও মহিলা এবং একই জেলা সুনামগঞ্জের বাসিন্দা।

এ বিষয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল বলেন, সুনামগঞ্জের দিরাই এলাকার লোকজন গার্মেন্টসে চাকুরি করেন বেশি। যে কারণে ওখানকার বেশি লোকজনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com