শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ

টার্গেট ১০০০, সংগ্রহ ১,০৪,৫০০ ব্রিটিশ পাউন্ড

amarsurma.com

মানবতাবাদী একজন দবিরুল ইসলাম চৌধুরী!

আমার সুরমা ডটকম ডেস্ক:

বিশ্বব্যাপি করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সাহায্য করতে মানবতার ডাকে সাড়া দিয়েছেন মানবতাবাদী একজন দবিরুল ইসলাম চৌধুরী। তিনি গত ২৬শে এপ্রিল মাত্র ১ হাজার পাউন্ডের টার্গেট নিয়ে (রামাযান ফ্যামিলি কমিটম্যান্ট) এর মাধ্যমে যে ফান্ডরেইজিং শুরু করেছিলেন। তার এ উদ্যোগে সাড়া দিয়েছেন সব শ্রেণিপেশার মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত চ্যানাল এস টিভির মাধ্যমে ফান্ডরাইজিং করে ‘১,০৪,৫০০ ব্রিটিশ পাউন্ড সংগ্রহ’ করতে সক্ষম হয়েছেন বলে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে।
দবিরুল ইসলাম চৌধুরী দিরাইয়ের কুলঞ্জ গ্রামের সম্ভ্রান্ত পরিবারের বেড়ে উঠা, বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের কৃতি সন্তান পৃথিবীর সমস্ত বাংলাদেশীদের জন্য বিশ্ব দরবারে আজ এক অনন্য ইতিহাস তৈরিতে সক্ষম হয়েছেন। বর্তমানে লন্ডনে অবস্থানরত দবিরুল ইসলাম চৌধুরী সেখানের একজন বড় মাপের কবি হিসেবেও পরিচিত।
দবিরুল চৌধুরী শুধু একটি নাম নয়, বিশ্বব্যাপী বাংলাদেশীদের মাথা উঁচু করে দাঁড়াবার মত এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত। যিনি ১০০ বছর বয়সে বাসার পাশের গার্ডেনে রোজা রেখে প্রতিদিন হেঁটে চলছেন। চ্যানাল এস টিভির মাধ্যমে ফান্ডরাইজিং করে এই পর্যন্ত ‘১,০৪,৫০০ ব্রিটিশ পাউন্ড সংগ্রহ’ করতে সক্ষম হয়েছেন। এই টাকা বিশ্বের ৫০টি দেশে মহামারী করুণায় আক্রান্তদের মধ্যে বিতরণ করা হবে। তার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জাতি, ধর্ম নির্বিশেষে পৃথিবীর সমস্ত মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বিশ্বের বড়, বড় মিডিয়াগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকে নিয়ে ফলাও করে নিউজ প্রচার করে যাচ্ছে। বর্তমান সময়ের পরিক্রমায় তার এই সাহসী উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং নজিরবিহীন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com