শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
জামালগঞ্জে উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ

জামালগঞ্জে উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল হক আফিন্দীর ধানের শীষ প্রতিকের পক্ষে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিএনপি নেতা কর্মীদের নিয়ে প্রচারণা চালিয়ে জামালগঞ্জ ফেরীঘাটে এসে পথ সভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি আনিসুর রহমান আনিস। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি শফিকুর রহমান, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. জাহান, সাংগঠনিক সম্পাদক নুরে আল ফরাজী, দপ্তর সম্পাদক সামছুজ্জামান ধন মিয়া, জেলা যুবদল সদস্য মো. মাসুক মিয়া, শাহ মো. লিয়াতক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. হাসান মাহমুদ হাসিন, উপজেলা যুবদল নেতা আবু লেইছ, শাহ জাহান, ছাত্রদল নেতা আহমেদ জাকি, মেহেদী হাসান বাবর, মোনায়েম, উপজেলা মৎস্য জীবী দলের সভাপতি জয়নাল আবেদীন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আনিসুর রহমান বলেন, জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের লিফলেট বিতরণ করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও সাচনা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নুরুল হক আফিন্দীকে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে জয় যুক্ত করুন। আধুনিক ও মডেল উপজেলা পরিষদ গড়ার অঙ্গীকার বদ্ধ নুরুল হক আফিন্দীকে ২০শে অক্টোবর ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দান করুন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com