বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
যুক্তরাষ্ট্র ছাড়ছেন ‘ঘড়ি বালক’ আহমেদ

যুক্তরাষ্ট্র ছাড়ছেন ‘ঘড়ি বালক’ আহমেদ

ahmed-300x221আমার সুরমা ডটকম ডেক্স : ‘ঘড়ি বালক’ নামে পরিচিতি পাওয়া ১৪ বছর বয়সী স্কুলছাত্র আহমেদ মোহামেদ পড়াশোনার জন্য স্বপরিবারে কাতার চলে যাচ্ছে। সোমবার হোয়াইট হাউজে বিজ্ঞানীদের সম্মানে অনুষ্ঠিত বার্ষিক ‘অ্যাস্ট্রোনমি নাইট’-এ আহমেদ প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাক্ষাৎ করার কয়েক ঘণ্টা পরে তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়। চশমা পরিহিত এই নবম শ্রেণি পড়ুয়াকে গত সেপ্টেম্বরের গ্রেপ্তার ঘটনার পর থেকে সারাবিশ্বে তুমুল জনপ্রিয়। কিছুদিন দিন আগে শিক্ষকদের খুশি করার জন্য নিজের তৈরি করা একটি ঘড়ি নিয়ে স্কুলে হাজির হয়েছিল সুদানি বংশোদ্বূত ১৪ বছরের কিশোর আহমেদ মোহামেদ। কিন্তু স্কুলে আহমেদের নিয়ে আসা ঘড়িটিকে ‘ঘড়ির ছলে বানানো বোমা’ ভেবে পুলিশকে খবর দেয় টেক্সাস অঙ্গরাজ্যের আর্ভিং শহরের ম্যাকআর্থার হাইস্কুল কর্তৃপক্ষ। পুলিশ তাকে গ্রেপ্তার করলে সারা বিশ্বে হৈচৈ পড়ে যায়।অনেকেই মনে করেন শুধুমাত্র মুসলিম হওয়ার কারণেই আহমেদকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আহমেদকে হোয়াইহট হাউজে আমন্ত্রণ জানান ওবামা। আহমেদ কাতার ফাউন্ডেশনের তরুণ উদ্ভাবক প্রোগ্রামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ার সম্পূর্ণ স্কলারশীপ পেয়েছে। তার পরিবারের বিবৃতিতে বলা হয়, ‘আমরা পুরো পরিবারই আহমেদের সাথে কাতারে যাচ্ছি।’ এ মাসের শুরুতে বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে আহমেদ দোহা সফর করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে কাতার ফাউন্ডেশন জানায়, তরুণ উদ্ভাবক প্রোগ্রামের উদ্দেশ্য হলো উদ্ভাবন ও সৃজনশীলতাকে পৃষ্ঠপোষকতা করা। কাতার ফাউন্ডেশনের প্রস্তাবে উচ্ছ্বসিত আহমেদ বলেছে, ‘কাতার ফাউন্ডেশনের প্রস্তাবে আমি খুব আনন্দিত এবং তাদের ক্যাম্পাস সত্যিই মনোমুগ্ধকর।বিজ্ঞানের প্রতি আগ্রহী অন্যদের সাথে আমার দেখা হবে এবং আশা করি তাদের সাথে অনেক মজা করতে পারবো।’ সূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com