বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
ছাত্র জমিয়ত বাহুবল উপজেলার আলোচনা সভা ও নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত

ছাত্র জমিয়ত বাহুবল উপজেলার আলোচনা সভা ও নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম:

ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা শাখার উদ্যোগে জমিয়ত সভাপতি আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ি, সিনিয়র সহ সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.) স্মরণে আলোচনা সভা ও নবীন আলেমদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলার স্থানীয় পালকি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

উপজেলা সভাপতি মোহাম্মদ আশিকুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাফেজ বজলুর রহমান ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ এমরান হোসাইন রাজির যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অন্যতম সহ সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক, সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা এমদাদুল্লাহ, যুব জমিয়তের সহ সভাপতি মুফতি জাবের কাসেমী, সমাজকল্যাণ সম্পাদক মুফতী মহিউদ্দীন। প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি এখলাসুর রহমান রিয়াদ, বিশেষ বক্তার বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাওলানা আবদুল হাই, ছাত্র জমিয়ত হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাফেজ ওয়াসীক বিল্লাহ হিব্বান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানসহ ইংরেজদের হাত থেকে ভারতীয় উপমহাদেশকে মুক্ত করে স্বাধীন দেশ উপহার দিয়েছে। দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের মোকাবেলায় জমিয়ত সদা প্রস্তুত রয়েছে। আদর্শ দেশ প্রেমিক গঠনের লক্ষ্যে ছাত্র জমিয়ত সবসময় কাজ করে যাচ্ছে। যেকোনো বাতিল শক্তির মোকাবেলায় ছাত্র জমিয়তকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com