রবিবার, ০৭ Jun ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

উন্নয়নের লক্ষেই শেখ হাসিনার সরকার কাজ করছে

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদলে প্রতিষ্ঠিত ২০ শয্যা হাসপাতালের উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর থেকে দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এই কাজের ধারাবাহিকতার অংশ হিসেবে আজ দিরাইয়ের প্রত্যন্ত অঞ্চলের জগদল গ্রামে ২০ শয্যা হাসপাতালটি উদ্বোধন করা হয়েছে।

জগদল গ্রামের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা নানু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, শেখ আব্দুল লতিফ ও ইমরুল হাসান সজলের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোঃ নূরুল হুদা মুকুট, সাবেক সচিব ও হাসপাতালের প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল করিম, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলম চৌধুরী, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোঃ মোশাররফ মিয়া, মোঃ আবুল কাশেম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, শামীম আহমদ চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, দীপংকর তালুকদার, আব্দুল কাইয়ুম, শাহ আলী রব, মুখলিছুর রহমান লাল মিয়া, ডা. মামুনুর রশিদ, জেলা সিভিল সার্জন ডা. মোঃ শামছুদ্দিন আহমদ প্রমুখ।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com