শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ডাইনি সন্দেহে আসামে শিরশ্ছেদ করে বৃদ্ধা হত্যা: আটক ১৬

ডাইনি সন্দেহে আসামে শিরশ্ছেদ করে বৃদ্ধা হত্যা: আটক ১৬

আমার সুরমা ডটকম ডেস্ক:

ভারতের আসাম রাজ্যে ডাকিনীবিদ্যা চর্চার অভিযোগে এক বৃদ্ধাকে নগ্ন ও শিরশ্ছেদ করে হত্যার ঘটনায় পুলিশ ১৬ জনকে গ্রেফতারের দাবি করেছে। আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়। রাজ্যের শনিতপুর জেলার একটি আদিবাসী বসতিতে অসুখ ছড়িয়ে পড়ার ঘটনায় পূর্ণি ওরাং নামে ৬৩ বছর বয়সী এক বৃদ্ধার বিরুদ্ধে ডাকিনীবিদ্যা চর্চার অভিযোগ তোলেন গ্রামবাসী। পরে ডাইনি সন্দেহে নগ্ন করে এবং শিরশ্ছেদ করে তাঁকে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার ১৬ জনের মধ্যে নয়জন নারী। গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে স্থানীয় পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ করেছে একদল গ্রামবাসী। কিরান তেরনপি নামের এক গ্রামবাসীর ভাষ্য, ‘পূর্ণি ওরাং ডাইনি ছিলেন। তিনি তাঁর শত্রুদের ওপর ডাকিনীবিদ্যার চর্চা করতেন। এ ধরনের ডাইনিদের জন্য কোনো মায়া নেই। তাকে হত্যা করাটা যথার্থ হয়েছে।’ আসামের পুলিশ জানিয়েছে, গত ছয় বছরে ডাকিনীবিদ্যা চর্চার অভিযোগ তুলে শিরশ্ছেদ করে, জীবন্ত পুড়িয়ে অথবা ছুরিকাঘাত করে এখানকার অন্তত ৯০ জনকে হত্যা করা হয়েছে। এঁদের বেশির ভাগই নারী। গত বছরের অক্টোবরে আসামে ভারতীয় ক্রীড়াবিদ দেবযানী বোড়াকেও ডাইনি আখ্যায়িত করে বেদম মারধর করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এসব হামলার পেছনে কুসংস্কার ও অন্ধবিশ্বাস কাজ করে। তবে কখনো কখনো সম্পত্তির জন্য ইচ্ছাকৃতভাবে ডাকিনীবিদ্যা চর্চার অভিযোগ এনে বিধবাদের হত্যা করার মতো ঘটনাও ঘটে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com