মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু

ডেঙ্গু হয়েছে কি না যে লক্ষণ দেখে বুঝবেন

আমার সুরমা ডটকম:

করোনা মহামারির মধ্যেই দেশজুড়ে চলছে ডেঙ্গুর ভয়াবহতা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। তবে আগে থেকে ডেঙ্গুর উপসর্গগুলো জানা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া সম্ভব হবে।

জেনে নিন ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো

১. শরীরে তাপমাত্রা ভয়ানক ভাবে বেড়ে যাওয়া। ২. শরীরে র‌্যাশ দেখা দিতে পারে। ৩. অসহ্য মাথা ব্যথা। ৪. চোখের আশপাশে ব্যথা। ৫. পেশী আর গাঁটে ব্যথা থাকতে পারে। ৬. বমি বমি ভাব। ৭. খিদে না পাওয়া। ৮. অনেক ক্ষেত্রে জ্বরের তিন চারদিন পর ঘাড়ের কাছে গোলাপি রঙ হয়ে যেতে পারে।

তবে সব ধরনের জ্বর হলেই যে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এমন নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ১৯০ মিলিয়ন ডেঙ্গু আক্রান্তের কথা নথিভুক্ত হয়েছে। এরমধ্যে ৯৬ মিলিয়নের ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয়।

যাদের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি

১. যাদের পূর্বে ডেঙ্গু জ্বর হয়েছিল, ২. রোগ প্রতিরোধ ক্ষমতা কম যাদের, ৩. যাদের রক্তের প্লাটিলেট কাউন্ট কম।

আপনার ডেঙ্গু জ্বর হয়েছে কিনা সেটা জানতে চিকিৎসকরা সাধারণত তিনটি পরীক্ষা করে থাকেন। এগুলো হলো-

১. ব্লাড কাউন্ট টেস্ট, ২. এলিজা টেস্ট, ৩. পিসিআর টেস্ট।

ডেঙ্গু হলে যা করবেন:

উপরে উল্লেখিত উপসর্গ কারো শরীরে দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাছাড়া প্রাথমিকভাবে বেশ কিছু চিকিৎসা গ্রহণ করতে পারেন। যেমন-

১. প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। ২. প্যারাসিটামল খেতে হবে। ৩. অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com