রবিবার, ০৭ Jun ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

মিথ্যা মামলা থেকে সভাপতির নাম প্রত্যারের দাবিতে সংবাদ সম্মেলন

amarsurma.com

আমার সুরমা ডটকম:

দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিনকে দিরাইয়ের ভাটিপাড়ায় সংঘটিত একটি হত্যা মামলার আসামি করায় মহাজন সমিতির উদ্যোগে বুধবার বিকেলে লঞ্চঘাটস্থ কার্যালয়ে এক সাংবদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সমিতির কোষাধ্যক্ষ কামনাশীষ রায় লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বিগত ১৫ অক্টোবর ভাটিপাড়ায় গ্রাম্য মারামারিতে একজন নিহত হলে পরবর্তীতে এই হত্যা মামলায় দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিনকে আসামি করা হয়। এ দিন সকাল ১১টায় দিরাই বাজার মহাজন সমিতির সদস্যগণ ব্যবসায়িদের সমন্বয়ে কয়েকটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সভাপতি জুহর ও আসর নামায দিরাই থানা মসজিদে আদায় করেন।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, দায়েরকৃত মামলায় ঘটনা সংঘটিত হয় ২.৩০ মিনিটে, আর সভাপতি ১১টায় শালিস বৈঠক করে জুহর ও আসর নামায আদায় করলেন দিরাই থানা মসজিদে। মহাজন সমিতির পক্ষ থেকে দাবী করা হয়, সমিতির সভাপতি কামাল উদ্দিনকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।
উক্ত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে দিরাই বাজার মহাজন সমিতির সদস্যবৃন্দ এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি পুলিশ প্রশাসন, বিজ্ঞ আদালতের কাছে দাবি জানান, অবিলম্বে এই মিথ্যা মামলা থেকে দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিনকে অব্যাহতি প্রদান করতে।
সম্মেলনে উপস্থিত ছিলেন দিরাই বাজার মহাজন সমিতির উপদেষ্টা মোঃ সালাহ উদ্দিন, মোঃ করম উদ্দিন, সহ-সভাপতি মোঃ নূরুল হক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ মিয়া, সদস্য জুয়েল মিয়া, বাদল রায়, বিকাশ রায়, দুলন রায়সহ বাজারের ব্যবসায়িগণ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com