শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

শাল্লায় বিদ্রোহী ২, আ’লীগ ১, বিএনপি ১ প্রার্থী বিজয়ী

amarsurma.com

আমার সুরমা ডটকম:

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ৪টি ইউনিয়নের মধ্যে ১টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী বিজয়ী হয়েছে। বাকী ২টিতে বিদ্রোহী প্রার্থী ও ১টিতে স্বতন্ত্রপ্রার্থী (বিএনপি) আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিজয়ীরা হলেন আটগাঁও ইউনিয়নে স্বতন্ত্র বিএনপি আব্দুল্লাহ আন নোমান (আনারস), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এমদাদুল হক (নৌকা)। বাহারা ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী বিশ্বজিত চৌধুরী (নান্টু), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী কাজল বরণ চৌধুরী (নৌকা)। হবিবপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান সুবল চন্দ্র দাস (আনারস), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী রঞ্জিত দাস (নৌকা)। শাল্লা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবদুস সাত্তার বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আবুল লেইছ চৌধুরী (আনারস)।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে র‌্যাব-বিজিবির সদস্য মোতায়েন ছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com