বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বইসহ শিক্ষা উপকরণ ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বইসহ শিক্ষা উপকরণ ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

amarsurma.com

রাঙামাটি প্রতিনিধি:

সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও বিত্তবানরা দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ালে সমাজ থেকে অন্ধকার দুর হবে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

শহরের রিজার্ভ বাজারে শনিবার মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশন’র উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের বই, শিক্ষা উপকরণ ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নন্দন দেবনাথ’র সভাপতিত্বে ছাত্র ছাত্রীদের বই, শিক্ষা উপকরণ ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে পৌর আওয়ামীগের সাধারণ সম্পাদক মনছুর আলী, রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদ’র ও জেলা পরিষদ’র সাবেক সদস্য ত্রিদীব কান্তি দাশ, পূঁজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, জন্মাষ্টমী উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, বাসস রাঙামাটির প্রতিনিধি মনসুর আহম্মেদ, পূর্বদেশ প্রতিনিধি মোঃ কামাল উদ্দিনসহ মাষ্টার হারাধন দেবনাথের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

প্রতিবছরের ন্যায় এবারও ২ শতাধিক শীতার্থের মাঝে কম্বল, ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বই বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com