বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

দিরাইয়ে পিআইসি বাঁধে ধস: কাজের অগ্রগতি ৬০ শতাংশ

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
হাওর রক্ষা বাঁধে মাটি কাটার পরই দেবে যাওয়ার খবর পাওয়া গেছে। সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের মিলনগঞ্জ বাজারের উত্তরে সুরাই নদীর পশ্চিমপাড়ে বাঁধের মাটি দেবে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, হাওরের বোরো ফসল রক্ষার্থে প্রতি বছর পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাঁধে মাটি কাটা হয়। এ বছরও প্রকল্পের আওতায় ২৯নং পিআইসিতে মাটি ফেলা হলে মিলনগঞ্জ বাজারের উত্তরে সুরাই নদীর পশ্চিমপাড়ের একটি অংশে মাটি দেবে যায়। প্রকল্পটি দিরাই উপজেলাধীন টাঙ্গুয়ার হাওর উপ-প্রকল্পের কিলোমিটার ১৫ দশমিক ৪৮০ হতে কিলোমিটার ১৫ দশমিক ৫২৮, কিলোমিটার ১৫ দশমিক ৯০৩ হতে কিলোমিটার ১৬ দশমিক ২২=০.১৬৭ কিলোমিটার অংশে বাঁধের ভাঙ্গা বন্ধকরণ ও মেরামত কাজ। প্রকল্পে বরাদ্ধ দেয়া হয়েছে ৬ লাখ ৫৭ হাজার ৯৩৫ টাকা ৭৩ পয়সা। কাজটি আগামি ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
বাঁধ ধসের ব্যাপারে জানতে চাইলে পিআইসি কমিটির সভাপতি আফাজ উদ্দিন জানান, নদীর দিকে ডাবল করে বাঁশের বেড়া দিয়ে সড়কের পশ্চিমপার্শ্বে মাটি ফেলতে হবে। আশা করি বাঁধ আর ধসবে না।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের দিরাই অফিসের উপ-সহকারি প্রকৌশলী শাখা কর্মকর্তা (এসও) এ.টি.এম. মোনায়েম হোসেন জানান, যথাসময়েই বাঁধের কাজ সম্পন্ন হবে। এ বছর ১০৪টি পিআইসি নেয়া হয়েছে, যার প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ১৪ কোটি ১৯ লাখ। গত বছর এর সংখ্যা ছিল ১২০টি। তবে বিভিন্ন বাঁধে সংযোজন-বিয়োজনের কারণে ব্যয় আরো বাড়তে পারে। উপজেলার ৫৪ দশমিক ২৪৬ কিলোমিটার বাঁধের কাজ এ বছর করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, গত বছরের কোন কাজের বিল বকেয়া নেই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com