সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
ভয়েজ অব আল কুরআন’র হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

ভয়েজ অব আল কুরআন’র হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

amarsurma.com

আবদুর রহমান জামী, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:

শান্তিগঞ্জ উপজেলা দরগাপাশা ইউনিয়নের ভয়েজ অব আল কুরআনের উদ্যোগে রোববার সকাল ১০টা থেকে প্রতিযোগিতায় যথাক্রমে ১০ পারা, ২০ পারা এবং ৩০ পারা গ্রুপে ৭০ জন প্রতিযোগীর অংশগ্রহনে সংগঠনের সভাপতি হা. জাবেদ আহমদের সভাপতিত্বে সাধারন সম্পাদক হা. আবুল হাসনাত ও সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ আনসারের যৌথ পরিচালনায় সিলেট শহরের জামেয়া হোসাইনিয়া আসআদুল উলূম উপশহর মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল্লাহ তোফায়েল চৌধুরী ও সিলেট মডেল মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা তানভির আহমদ’র বিচার কার্যের মাধ্যমে পরিক্ষা নেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভয়েজ অব আল কুরআনের উপদেষ্টা, এলাকার মুরব্বি ও তৌহিদী জনতা বিভিন্ন মাদরাসার শিক্ষকরা এবং ওলামায়ে কেরামসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্টান শেষে সন্ধা ৭টায় স্থানীয় হরিনগর নবীনগর রওজাতুল কুরআন হাফিজিয়া মাদরাসা প্রঙ্গনে বিজয়ীদের হাতে পুরস্কার দেয়া হয়।

পুরস্কৃতরা হলেন ১ম পুরুষ্কার অর্জন করে টিএম হিফজুল কোরআন একাডেমি জগন্নাথপুরের ছাত্র রুকন উদ্দীন, ২য় পুরুষ্কার জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম অষ্টগ্রাম শাখাইতি মাদরাসার ছাত্র সোলেমান হোসেন, ৩য় পুরুষ্কার জামিয়া ইসলামিয়া ভাতগাও মাদরাসার ছাত্র মুশফিকুর রহমান। এছাড়াও সর্বমোট ১০টি পুরস্কার প্রদান করা হয়। শ্রীধরপাশা দারুল উলূম মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ইমদাদুল্লাহ তোয়াকুলীর আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com