বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
‘সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়া হবে’: উপমন্ত্রী এনামুল হক শামীম

‘সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়া হবে’: উপমন্ত্রী এনামুল হক শামীম

amarsurma.com

আমার সুরমা ডটকম:

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, পাহাড়ি ঢলে সুনামগঞ্জ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সর্বোচ্চ সহায়তা দেয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, ত্রাণ মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত কৃষকরা সহযোগিতা পাবেন। শুক্রবার (৮ এপ্রিল) সকাল ১০টায় জেলার দিরাই উপজেলার চাপতির হাওরের ভেঙ্গে যাওয়া বৈশাখীর বাঁধ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় সেখানে উপস্থিত ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলেন উপমন্ত্রী।
পরিদর্শনকালে উপমন্ত্রীর সাথে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. ফজলুর রশিদ, পাউবোর উত্তর-পূবাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী প্রমুখ।
এদিকে, নদ-নদীর পানি কিছুটা কমেছে। তবে, ফাটল দেখা দেয়া বাঁধ মেরামত কাজ করছেন কৃষক ও প্রশাসন লোকজন।
প্রসঙ্গত, গত ৭ দিনে পাহাড়ি ঢল হাওরের পানি বৃদ্ধি পেয়ে ৮টি বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে প্রান্তিক কৃষকের ১০ হাজার হেক্টরেরও বেশি বোরো ফসল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com