বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা ও শিশু পুত্রের মৃত্যু: আহত মেয়ে

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা ও শিশু পুত্রের মৃত্যু: আহত মেয়ে

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা পূত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ রবিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার তেলিয়া নতুন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঝুমা সরকার (৩৫) ও তাঁর পূত্র দ্বীপ সরকার (২)। ঝুমা সরকারের স্বামী দেবজ্যুতি সরকার নুপুর জানান, বাসায় বিদ্যুৎ না থাকায় তাঁর ছেলে দ্বীপকে গোসল করানোর জন্য দুপুর ১২ টার দিকে ঝুমা সরকার তাঁর বাড়ির পাশের টিউবওয়েলে নিয়ে যান। সেখানে গোসল করানোর এক পর্যায়ে হঠাৎ বিদ্যুৎ চলে আসে এবং বিকট শব্দ হয়ে মাথার উপরে থাকা বিদ্যুৎতের তার ছিঁড়ে পড়ে যায় টিউবওয়েলের উপরে। তৎক্ষনাৎ মা ও পূত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এসময় আহত হন মেয়ে পূঁজা সরকার (৭)।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইননার্জ (ওসি) মীর মো. আব্দুন নাসের বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া মা ও পূত্রের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া চিকিৎসাধীন আছে গুরুতর আহত মেয়ে পুঁজা সরকার ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com