শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

এতিম ও অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

amarsurma.com

আমার সুরমা ডটকম:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে এতিম, বিধবা ও অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের চাতলপাড় গ্রামের জামে মসজিদের সামনে ৩৫ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
সূত্র জানায়, লন্ডন প্রবাসি মাওলানা আব্দুল মুছাব্বিরের উদ্যোগে ও হাজী মুহাম্মদ দরবারের অর্থায়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার এতিম, বিধবা ও অসহায়দের মধ্যে ২ লিটার সোয়াবিন, ২ কেজি চিনি, ২ কেজি ময়দা, ২ কেজি পিয়াজ, ৩ কেজি আলু, ১ কেজি রসুন, ১ কেজি লবণ, ১ কেজি লাচ্ছি, ২শত গ্রাম মরিচ, ২শত গ্রাম হলুদ, ২শত গ্রাম ধনিয়া দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন শায়েখ মাওলানা আবুল কাসেম চাতলপাড়ি, সাংবাদিক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মসজিদের ইমাম মাওলানা আতিকুর রহমান, ক্বারী আব্দুর রহিম, ক্বারী আনোয়ার খান, আব্দুল কাইয়ুম, আতাউর রহমান, মৌলভী জাকয়াল আহমদ প্রমুখ।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com