বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
ঘুর্ণিঝড় আসানির প্রভাবে দিরাইয়ের জনজীবনে ছন্দপতন

ঘুর্ণিঝড় আসানির প্রভাবে দিরাইয়ের জনজীবনে ছন্দপতন

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ঘুর্ণিঝড় আসানির প্রভাবে সুনামগঞ্জের দিরাইয়ে মানুষের মধ্যে ছন্দপতন ঘটেছে। গত তিনদিন ধরে চলে আসা ঘুর্ণিঝড়ের প্রভাবে দিনভর বৃষ্টির কারণে সাধারণ, কর্মজীবি ও অফিসগামিসহ সকল শ্রেণিপেশার মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষত দিনমজুর ও শ্রমিক শ্রেণির লোকজন ঘর থেকে বের হয়েও সারাদিন ঘুরে কাজ না করেই শূণ্য হাতে বাড়ি ফিরতে হয়েছে। একাধিক ব্যক্তির সাথে আরঅপ করে জানা গেছে এসব তথ্য।
জানা যায়, সাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় আসানির প্রভাবে গত তিনদিন ধরে দেশের সর্বত্রই কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। কোথা সামান্য, আবার কোথাও বেশি হারে বৃষ্টি হচ্ছে। তবে সুনামগঞ্জের দিরাইয়ে গত তিনদিনে লাগাতার বৃষ্টির কারণে কাজের প্রয়োজনে ঘর থেকে বের হলেও দিনমজুর ও শ্রমিকদের ক্ষেত্রে কাজ করা কঠিন হয়ে পড়ে।
এদিকে সাধারণ মানুষ, কর্মজীবি ও অফিসগামিরা বৃষ্টির কারণে নানা বিড়ম্বনার মধ্য দিয়েই নিজ কর্মস্থলে গিয়েছেন। তাছাড়া এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ব্যবসায়িরা ঠিকমতো ব্যবসা করতে না পেরে অলস সময় পাড় করছেন বলে জানা গেছে। তাদের প্রশ্ন, ঘুর্ণিঝড় আসানি আর কয়দিন থেকে দেশ ছেড়ে যাবে?

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com