সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
নিজ অর্থায়নে বাস্তবায়িত কাজ দেখলেন প্রবাসি শায়খ মাওলানা বদরুল হক

নিজ অর্থায়নে বাস্তবায়িত কাজ দেখলেন প্রবাসি শায়খ মাওলানা বদরুল হক

amarsurma.com
সাংবাদিক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার লিখিত ‘ইতিহাস ঐতিহ্যে সুনামগঞ্জের ক্বওমী মাদরাসা’ ও ‘মাওলানা আব্দুল হক শায়খে গাজিনগরী রহ. : জীবন ও কর্ম’ বই দুটি ইংল্যান্ডের বার্মিংহামস্থ মাদরাসাতুত তাকওয়া ও মসজিদের প্রতিষ্ঠাতা পরিচালক, লন্ডন প্রবাসি ব্যারিস্টার শায়খ মাওলানা বদরুল হকের হাতে সৌজন্য কপি তুলে দেন।

আমার সুরমা ডটকম:

ইংল্যান্ডের বার্মিংহামস্থ মাদরাসাতুত তাকওয়া ও মসজিদের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট দানবীর, লন্ডন প্রবাসি ব্যারিস্টার শায়খ মাওলানা বদরুল হকের অর্থায়নে বাস্তবায়িত বেশ কয়েকটি কাজ দেখতে সোমবার দিনব্যাপি প্রোগ্রামের অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের চাতলপাড়, শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া ও জগন্নাথপুর উপজেলার পাটলী সফর করেন।
এ সময় তার সাথে ছিলেন পাটলী মাদরাসার শিক্ষাসচিব মাওলানা সালিম উদ্দিন, মুহাদ্দিস মাওলানা আহম ফখরুদ্দিন আহমদ।
জানা যায়, সোমবার বাদ মাগরিব চাতলপাড় গ্রামের শায়খ মাওলানা আবুল কাসেমের বাড়িতে আসেন লন্ডন প্রবাসি ব্যারিস্টার শায়খ মাওলানা বদরুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, সাংবাদিক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার প্রমুখ।
এ সময় তিনি মরহুম শফিকুল ইসলামের সন্তানদের জন্য তার অর্থায়নে নির্মিত ঘরটি পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। পরে গ্রামে দুইটি টিউবওয়েল দেয়ার ঘোষণা দেন।
পরে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের মহিলা মাদরাসার পাশে তার অর্থায়নে নির্মিত মসজিদ পরিদর্শনে যান। এর আগে তিনি যোহরের নামায আদায় করেন জগন্নাথপুর উপজেলার পাটলী মাদরাসায়।
সংক্ষিপ্ত বয়ানে ব্যারিস্টার শায়খ মাওলানা বদরুল হক বলেন, সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় আপনারা অনেক কষ্ট করেছেন। আমরা সাধ্যমত চেষ্টা করেছি আপনাদেরকে কিছু দিতে। তবে তা সবার জন্যই অপ্রতুল ছিল। তিনি সবাইকে মানুষের সাথে ভালো আচরণ ও মানুষের জন্য কাজ করার উদাত্ত আহ্বান জানান।
এদিকে আমার সুরমা ডটকম সম্পাদক, সাংবাদিক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার লিখিত ‘ইতিহাস ঐতিহ্যে সুনামগঞ্জের ক্বওমী মাদরাসা’ ও ‘মাওলানা আব্দুল হক শায়খে গাজিনগরী রহ. : জীবন ও কর্ম’ বই দুটি ইংল্যান্ডের বার্মিংহামস্থ মাদরাসাতুত তাকওয়া ও মসজিদের প্রতিষ্ঠাতা পরিচালক, লন্ডন প্রবাসি ব্যারিস্টার শায়খ মাওলানা বদরুল হকের হাতে সৌজন্য কপি তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com