শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

বিশ্ব ইজতেমায় এ পর্যন্ত ৭ জনের মৃত্যু

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

টঙ্গীর ইজতেমা ময়দানে বার্ধক্যজনিত কারণে শুক্রবার রাত ও শনিবার সকালে আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জিসানুল হক বলেন, বিশ্বব্যাপী মুসল্লিদের দ্বিতীয় বৃহত্তম এই জমায়েতের প্রথম পর্বে এ পর্যন্ত সাতজন ইজতেমা স্থলে মারা গেছেন।
মৃত ব্যক্তিদের পরিচয় সিলেটের জৈন্তাপুর উপজেলার মৃত ফজলুল হকের ছেলে মো. নুরুল হক (৬৩), গাজীপুরের সদর উপজেলার আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০), ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হাজী মোহাম্মদ হাবিবউল্লাহ হবি (৬৮), খুলনার ডুমুরিয়া উপজেলার মৃত মোবারক হোসেন খানের ছেলে মোফাজ্জেল হোসেন খান (৭০), মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আদিল উদ্দিন সিকদারের ছেলে আক্কাস আলী সিকদার (৫০), চট্টগ্রামের সদর উপজেলার আব্দুর রশিদের ছেলে আব্দুল রাজ্জাক (৭০) এবং নরসিংদীর মনোহরদী উপজেলার মৃত রহমতুল্লাহ’র ছেলে হাবিবুর রহমান হবি (৭০)। এদের মধ্যে নুরুল হক ও আবু তৈয়ব বৃহস্পতিবার বার্ধক্যজনিত জটিলতায়, শুক্রবারে শ্বাসকষ্টজনিত কারণে মারা যান হাবিউল্লাহ, মোফাজ্জেল ও আক্কাস এবং শনিবার সকালে রাজ্জাক ও হাবিবুর বার্ধক্যজনিত জটিলতায় মারা যান।
রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। একই স্থানে আগামী ২০-২২ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: ইউএনবি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com