শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
সুনামগঞ্জের টাঙ্গুয়ায় বজ্রপাতে জেলে নিহত

সুনামগঞ্জের টাঙ্গুয়ায় বজ্রপাতে জেলে নিহত

amarsurma.com
দিরাইয়ে বজ্রপাতে দুই জন নিহত

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (১৮) নামে এক জেলে নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে একটি বিলে প্রবল বৃষ্টির সাথে বজ্রপাত পড়লে ওই জেলে নিহত হন। নিহত রফিকুল উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর তীরবর্তী লামাগাঁও গ্রামের মৃত পুলিশ মিয়ার ছেলে।
নিহত জেলে রফিকুলের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার লামাগাঁও গ্রামের জেলে রফিকুল আরো এক সহযোগিকে নিয়ে সন্ধ্যায় গ্রামের সামনে টাঙ্গুয়ার হাওরে একটি বিলে (জলমহাল) মাছ ধরতে যান। সাথে থাকা সহযোগি রাতের খাবার নিতে গ্রামের ফিরে আসার পর রাত সাড়ে আটটার দিকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়।
এদিকে টাঙ্গুয়ার হাওরে বিলে মাছ ধরাকালে বৃষ্টিপাতের সাথে বজ্রপাত পড়লে মাছ ধরার নৌকায় থাকা রফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বৃষ্টি কিছুটা কমে গেলে রফিকুলের সহযোগি হাওরে ফিরে গিয়ে নৌকায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবার ও গ্রামবাসী খবর দেন। পরে তারা এসে নিহত রফিকুলের মরদেহ রাতেই হাওর থেকে গ্রামের বাড়িতে নিয়ে যান।
বজ্রপাতে ওই জেলের মৃত্যুর বিষয়টি তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com