শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
পরীক্ষা শেষেই নিভে গেল জীবন বাতি

পরীক্ষা শেষেই নিভে গেল জীবন বাতি

index_101083আমার সুরমা ডটকম : পরীক্ষা শেষে আর ফেরা হলোনা মনি বেগমের, জীবন বাতি নিভে গেল একটি দুর্ঘটনায়। এই অসময়ে মেয়ের চলে যাওয়াকে মানতেই পারছেন না দরিদ্র পিতা-মাতা। জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরিফপুর গ্রামের আব্দুল কাদির মিয়ার মেয়ে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের সুরমা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এ বছর জেএসসি পরীক্ষার্থী রাশেদা আক্তার মনি (১০) ও তারই চাচাতো বোন মনোহর আলীর মেয়ে সাজনা বেগম (১৭) ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা শেষে বাড়িতে আসার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়। আহতাবস্থায় তাদেরকে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত মনিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল (শুক্রবার) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মনি মারা যায়। সূত্র জানান, সাজনা ও মনি পরীক্ষা শেষে বাড়িতে আসার জন্য পাথারিয়া বাজারের বাসস্টেশনে দিরাইগামী একটি লেগুণায় ওঠে। সেটিতে আর কোন যাত্রী ছিলনা, গাড়ির হেলপার না থাকায় চালক একাই গাড়ি চালাচ্ছিল। শরীফপুর আসার পর তারা নামানোর জন্য বললে চালক এদিকে ভ্রুক্ষেপ না করে দ্রুতগতিতে চলে যাওয়ার কারণে তারা লাফ দিয়ে নামার চেষ্টা করে। আর তাতেই সড়কে তারা চিটকে পড়ে দিয়ে গুরুতর আহত হয়। সাথে সাথেই তাদেরকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাথার পেছনে গুরুতর আহত রাশেদা আক্তার মনিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মনি শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যায়। এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাটি জানেন না বলে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি বা মামলাও হয়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com