বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দিরাইয়ে বাড়ছে বৃষ্টির পানি, বন্যার আতঙ্ক সর্বত্র

দিরাইয়ে বাড়ছে বৃষ্টির পানি, বন্যার আতঙ্ক সর্বত্র

amarsurma.com
অবশেষে গ্রেফতার দাদন ব্যবসায়ি হবু

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে গত বছরের মতো এবারও বন্যার আতঙ্ক বিরাজ করছে সর্বত্র। স্থানীয় প্রশাসন বন্যার পূর্বাভাস দিলেও তারা বলেছেন, এখনও বিপদসীমার উপরে পানি আসেনি।
খোঁজ নিয়ে জানা যায়, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলে আসা অবিরাম বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে দিরাইয়ে পানি বৃদ্ধির কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। বিশেষ করে নিচু এলাকায় যারা নতুন ঘর করেছেন, তাদের অধিকাংশই পানিতে ডুবে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের দিরাই অফিসের উপ-সহকারি প্রকৌশলী শাখা কর্মকর্তা (এসও) এ.টি.এম. মোনায়েম হোসেন জানান, গতকাল পর্যন্ত দিরাইয়ে পানি বৃষ্টি ছিল ৬ দশমিক ৬ সেন্টিমিটার, বন্যার পানি সীমা অতিক্রম করেছে। আরও দু’একদিন পানি বৃদ্ধি হলে বন্যা হওয়ার আশঙ্কা বিদ্যমান। অনেক নিচু এলাকার ঘরে পানি প্রবেশ করে ফেলেছে।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন জানান, আমাদের দিরাইয়ে বন্যার পানি বাড়লেও বিপদসীমা অতিক্রম করেনি। গতকাল পর্যন্ত পানি বৃদ্ধি ছিল ৬ দশমিক ৬ সেন্টিমিটার, যা বন্যার পানি বৃদ্ধির সীমার চেয়ে বেশি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃষ্টি ও উজানের পানির প্রভাবে এভাবে বাড়তে থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। তবে বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। উপজেলার সকল বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের ভবনসমূহ প্রস্তুত রয়েছে। সরকারি কর্মকর্তাদেরও এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com