শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম
দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

amarsurma.com
দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আমার সুরমা ডটকম:

লাকড়ি মিলের বিদ্যুতের তারে জড়িয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া বাজারে।
গ্রামবাসি সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে বাজারের জমির হোসেনের লাকড়ি মিলে শ্রমিক হিসেবে কাজ করত একই গ্রামের রিজিক মিয়ার ছেলে আতিকুল ইসলাম (২৫)। সেখানে কাজ করা অবস্থায় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে সহকর্মীদের সহায়তায় তাকে মিল থেকে বের করে আনা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকায় মেইন সুইচ বন্ধ করেও তাকে বাঁচানো যায়নি। পরে স্থানীয় ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ছামিন নুর দিরাই থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত আতিকুল ইসলামের লাশ বাড়িতেই ছিল।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, ঘটনার খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে লাশ দাফন করা হবে। পাশাপাশি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com