মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু

অবশেষে সরলো অকেজো ট্রাকটি

amarsurma.com
অবশেষে সরলো অকেজো ট্রাকটি

আমার সুরমা ডটকম:

দীর্ঘ কয়েক বছর ধরে বাসস্টেশনে পড়ে থাকা দিরাই পৌরসভার ট্রাকটিকে অবশেষে সরানো হল। মঙ্গলবার দুপুরের মধ্যেই ট্রাক সরানোর কাজ শেষ হয় বলে সরেজমিন গিয়ে দেখা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জের দিরাই পৌরসভার সাবেক মেয়র মরহুম হাজী আহমদ মিয়ার সময়কালে তাদের প্রয়োজনীয় মালামাল পরিবহনের জন্য একটি ট্রাক পান। দীর্ঘদিন এটি সচল থাকলেও গত কয়েক বছর ধরে দিরাই বাসস্টেশনে অচল হয়ে রাস্তায় পড়েছিল এ ট্রাকটি। সেখানে গাড়ি চলাচল করা ও পথচারীদের সমস্যা হলেও কেউই এটি সরাতে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। সর্বশেষ পৌরসভার বর্তমান মেয়র বিশ্বজিৎ রায়ের উদ্যোগে এটি সরানোর কারণে তিনি প্রশংসায় ভাসছেন।
জানা যায়, বর্তমান পরিষদ নির্বাচিত হওয়ার পর বাসস্টেশনের অনেকেই এ ট্রাকটি সরাতে মেয়রকে অনুরোধ করেন। কিন্তু বিভিন্ন কারণে সেটি আর সরানো হয়নি। গত ৫ নভেম্বর দিরাইয়ে একমাত্র বাসস্টেশনটি যানজটমুক্ত করতে সেখানে দায়িত্ব পালন করা আঞ্চলিক ও দূরপাল্লার গাড়ির মালিক সমিতির প্রতিনিধিদের সাথে এক বৈঠকে বসেন দিরাই বাসস্টেশন স্থানান্তর বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দরা।
এ সময় দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেনসহ প্রায় অর্ধশতাধিক লোকজন উপস্থিত ছিলেন। বৈঠকে আঞ্চলিক বাস সমিতির ম্যানেজার কাচা মিয়া মেয়রকে লক্ষ্য করে ট্রাক সম্পর্কে বক্তব্য দিলে তিনি সাথে সাথেই ফোন করে এটি সরানোর ব্যবস্থা করেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার দীর্ঘদিন ধরে পড়ে থাকা অকেজো ট্রাকটিকে সরিয়ে নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com