বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

দিরাইয়ে সূর্যের দেখা নেই: বিপাকে নিম্ন আয়ের মানুষ

amarsurma.com
দিরাইয়ে সূর্যের দেখা নেই: বিপাকে নিম্ন আয়ের মানুষ

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে মঙ্গলবার সারাদিনেও দেখা মেলেনি সূর্যের। দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে নেমে আসছে ১৮ ডিগ্রি সিলসিয়াসে। রাত বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরো কমবে বলেই মনে হয়।
গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের দিরাইয়ে কোথাও দিনভর সূর্যের দেখা যাওয়া যায়নি। সারাদিন তীব্র শীত, কুয়াশা আর দমকা হাওয়া। ফলে স্বাভাবিক জীবনে নেমে এসেছে গতিহীনতা। এ কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অনেকেই ঠিকমতো কাজ করতে পারছেন না। পরিবারের সদস্য নিয়ে দিন কাটছে নিদারুণ কষ্টে।
তীব্র শীতের কারণে ভীড় বাড়ছে গরম কাপড়ের দোকানে। তবে নিম্ন আয়ের মানুষ অর্থের অভাবে গরম কাপড় কিনতে গিমশিম খাচ্ছে। সরকার থেকে দেয়া কম্বলও প্রকৃত অসহায় ও নিম্ন আয়ের মানুষজন পাচ্ছেনা বলেও অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com