বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত

দিরাই উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

আমার সুরমা ডটকম:

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদ নির্বাচন ৮ মে বুধবার সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, ভাইস চেয়ারম্যান পদে এ বি এম মনসুর ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছবি চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, উপজেলার মোট ৭৪টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণের মধ্য দিয়ে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় (দোয়াত-কলম) প্রতীকে ৩০ হাজার ৪৭২টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায় (ঘোড়া) প্রতীকে ১৮ হাজার ৯১৩ ভোট পেয়েছেন। এছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাপ মিয়া (আনারস) প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৫২৫ ভোট, এডভোকেট মোঃ আজাদুল ইসলাম রতন (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৯১ ভোট, উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা (টেলিফোন) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩১৮ ভোট। মোট ভোট পড়েছে ৭০ হাজার ৩২৮টি, এরমধ্যে বৈধ ৬৮ হাজার ২০১টি, বাতিল হয়েছে ২ হাজার ১২৭টি, ভোটের হার শতকরা ২৭ দশমিক ৩৯ শতাংশ।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে এ বি এম মনসুর (টিয়া পাখি) প্রতীকে ২৪ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়ছাল মিয়া কাওসার (টিউবওয়েল) প্রতীকে ১৮ হাজার ৮৬৮ ভোট, মোঃ নাজমুল হাসান (চশমা) প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৭৩৩ ভোট, মোঃ এখলাছুর রহমান (তালা) ৯ হাজার ৪৪২ ভোট, রুহুল আমিন (উড়োজাহাজ) প্রতীকে ৩ হাজার ১২ ভোট পেয়েছেন। মোট ভোট পড়েছে ৬৮ হাজার ৫৫৩টি, এরমধ্যে বৈধ ৬৫ হাজার ৫৬৯টি, বাতিল ২ হাজার ৯৮৪টি, ভোটের হার শতকরা ২৭ দশমিক ৩৫ শতাংশ।

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী (হাঁস) প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ২৮৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফছা বেগম (সেলাই মেশিন) প্রতীকে ২৩ হাজার ২১৩ ভোট, মোঃ রীনা বেগম (ফুটবল) প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮৬১ ভোট। মোট ভোট পড়েছে ৭১ হাজার ৬২১টি, এরমধ্যে বৈধ ৬৮ হাজার ৩৫৮টি, বাতিল ৩ হাজার ২৬৩টি, ভোটের হার শতকরা ২৭ দশমিক ৩৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com