বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

দিরাইয়ে ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন

amarsurma.com
দিরাইয়ে ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন

আমার সুরমা ডটকম:

দিরাইয়ে ‘কৃষিই সমৃদ্ধি’ শ্লোগান নিয়ে সম্পন্ন হলো ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার। সোমবার বিকেলে উপজেলা মিলনায়তন হলে উপজেলা কৃষি অফিসার মনোরঞ্জন অধিকারীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার সন্জীব সরকার। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলাটি সহযোগিতা করেছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প এবং বাস্তবায়ন করেছে দিরাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সমাপনী অনুষ্ঠানে বক্তাগণ আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন, সম্প্রসারণ ও ফলন বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। পরে শ্রেষ্ঠ কৃষকদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com