সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
দিরাইয়ে ফিলিস্তিনের পক্ষে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত

দিরাইয়ে ফিলিস্তিনের পক্ষে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত

amarsurma.com
দিরাইয়ে ফিলিস্তিনের পক্ষে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত

আমার সুরমা ডটকম:

নিরীহ ফিলিস্তিনীদের উপর বর্বর ইসরাইলি আগ্রাসনের নিন্দা, তাদের নাগরিকদের উপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে দেশব্যাপি হরতালের অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাইয়ে সর্বস্তরের ব্যবসায়িরা স্বতঃস্ফূর্তভাবে অর্ধদিবস হরতাল পালন করেছেন। সোমবার দুপুর ২টা পর্যন্ত দিরাই বাজারের সকল শ্রেণি-পেশার ব্যবসায়িরা তাদের দোকানপাট বন্ধ রেখে এক অভিনব ও নজিরবিহীন হরতাল পালন করলেন। মুসলিম ও হিন্দু ব্যবসায়িদের যৌথ মিলনমেলার এ বাজারে শুধুমাত্র ফিলিস্তিনের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে অর্ধদিবস হরতাল পালন ইতিহাসে হয়ে থাকবে।
জানা যায়, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও ধর্মপ্রাণ সর্বস্তরের মুসলিম জনতা দিনভর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ থেকে ইসরাঈল ও তাদের দোসরদেরকে নিরীহ ফিলিস্তিনীদের উপর বর্বর আগ্রাসনের নিন্দা জানানোর পাশাপাশি হুঁশিয়ারিও প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com